ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দক্ষিণ আফ্রিকায় গাড়ি উল্টে প্রাণ গেল বাংলাদেশির

#

১০ জুন, ২০২৪,  12:45 PM

news image

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রোববার (৯ জুন) বিকেলে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেখান থেকে এমদাদ হোসেন নামে মিরসরাইয়ের একজন জানান, রোববার বিকেলে কোম্পানির মালামাল আনলোড করে ফেরার পথে নজরুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তিনি আরও জানান, নজরুল প্রায় ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। আগামী ৩-৪ দিন পর মরদেহ দেশে পাঠানো হবে। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে। মরদেহ দেশে আনতে এখান থেকে কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম