ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  4:39 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (২৯ মার্চ) গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, 'উনি (সাকিব) প্রায় সময়ই তো থাকেন না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয়। উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলানো যায়।' দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই সাকিব জানতে পারেন তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু দেশের স্বার্থে তৃতীয় ওয়ানডের জন্য আফ্রিকায় থেকে যান তিনি। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর জরুরিভিত্তিতে দেশে ফেরেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। এতে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তকে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম