ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  2:42 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হার সঙ্গী হয়েছে লাল-সবুজের। হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এ ম্যাচের আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। এ ম্যাচে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। মূলত আফগানদের বিপক্ষে ম্যাচে কাঁধের পুরনো চোট ফিরে এসেছিল তার। এ কারণে ওই ম্যাচে ৬ ওভারের বেশি বল ঘুরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না তিনি। জানা গেছে, এখনও চোট সারেনি তাসকিনের। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। সূত্র বলছে, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। তিন ম্যাচে ১২৬ রান খরচায় তার শিকার মাত্র ২ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম