ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  2:57 PM

news image

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিবিসি সূত্রে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি জ্বলন্ত বিল্ডিং থেকে ধোঁয়া উঠছে। বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগুন লাগার ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে কালো ধোঁয়া উড়ছে। ধোঁয়ায় আকাশ ভরে যাচ্ছে,

বিল্ডিংয়ের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বিবিসি জানায়, পার্লামেন্ট অধিবেশন ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা একজন ব্যক্তি জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।আগুনের ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। শহর কর্তৃপক্ষ জানায়, বিল্ডিংয়ের ছাদে আগুন লাগে এবং তা ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও ছড়িয়ে পড়ে। গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া দে লিল জানান, প্রদেশের কাউন্সিলের (সংসদের উচ্চকক্ষ) চেম্বারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে জাতীয় পরিষদ ভবনটি এখনও জ্বলছে। কেপটাউনে পার্লামেন্টের হাউসগুলি তিনটি বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে প্রাচীনতমটি ১৮৮৪ সালে নির্মাণ করা হয়। গত বছর, একটি অগ্নিকাণ্ডে কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একটি অংশ পুড়ে যায়, যেখানে আফ্রিকান সংরক্ষণাগারগুলির একটি অনন্য সংগ্রহ ছিল৷


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম