ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর মাহমুদুল্লাহ’র আবেগঘন বার্তা

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৪,  12:13 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে পারল না বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১৪ রানের। টাইগাররা শেষ পর্যন্ত থামে ১০৯ রানে। সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদুল্লাহ তখন স্ট্রাইকে। টানটান উত্তেজনা। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।  এইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদুল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতই মাথায় দিয়ে আফসোস করেছেন। তিনি হয়তো ভেবে ছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।  মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব....

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম