ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত তিন শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  9:17 AM

news image

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে তিনশ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন। বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। সেখানে পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও।

গত বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড নিয়ে সংগঠিত আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটে চরম ব্যবসায়ীক ক্ষতি হয় প্রদেশটিতে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই আরেক দফা আর্থিক ক্ষতির শিকার হতে হলো। এদিকে স্থানীয়রা বলছেন, সময় মতো বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের আগাম সতর্কবার্তা দেওয়া উচিত ছিল। সপ্তাহজুড়ে টানা বৃষ্টি কারণে সৃষ্ট বন্যাকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এটা হয়েছে। আগামী কয়েক দশকে পরিস্থিতি আরও খারাপ হবে। বুধবার হেলিকপ্টারে করে প্রদেশটি পরিদর্শন করে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য আমাদের যা করতে হবে, তা করবো। আমরা আর দেরি করতে পারি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম