ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার

#

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  2:11 PM

news image

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপা মারা গেছেন। চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ। জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই চেন্নাইয়ের সেই বাড়িতে একা থাকছিলেন দীপা। পুলিশ তার মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। সেখানে নিজের মৃত্যুর কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। পুলিশের ধারণা,

প্রেমঘটিত সমস্যার জেরেই আত্মহত্যা করেছেন দীপা। সুইসাইড নোটে প্রেমিকের নাম উল্লেখ না করলেও তাকে ভালোবাসার কথা লিখেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। ইতোমধ্যে এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পলিন জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন দীপা। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘বৈধা’ নামে একটি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। আরও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আগেই নিভে গেলো সম্ভাবনাময় এই অভিনেত্রীর জীবনপ্রদীপ। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম