ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
জামিনে মুক্ত হয়ে ফের হত্যার হুমকির অভিযোগ, আশুলিয়ায় উত্তেজনা চলতি মাসজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা বিশ্বে ইন্টারনেটের গতি ও সেবার মানে তলানির দিকে বাংলাদেশ চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর রাজধানীতে জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন ১০ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেফতার, রিমান্ড শুনানি কাল

#

০২ আগস্ট, ২০২৬,  11:12 AM

news image

রাজধানীর দক্ষিণখানে ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

এ আবেদনের শুনানি সোমবার (3 আগস্ট) অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা জানতে পারেন, সেটি রোকসানার স্বামী সোহেল রানার। পরে ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত ও মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। মামলার তদন্ত চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম