ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দই খেলে মিলবে যে উপকার

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  2:25 PM

news image

অসহ্য গরম মানেই ঘেমে-নেয়ে একাকার, সারা দিনে পানির পিপাসা, আহারে অরুচি আর ক্লান্তি। তারওপর যদি খাবার আপনার অস্বস্তির কারণ হয় তাহলেতো চরম অশান্তি। গরমে অন্তত আপনার পেটকে ঠাণ্ডা রাখবে দই। গরমে পেট ঠাণ্ডা রাখতে দইয়ের জুড়ি নেই।

জেনে নেই দই খাওয়ার উপকারিতা:

দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ভালো ব্যাক্টেরিয়াকে উদ্দীপিত করে। তাই অ্যান্টিবায়োটিক খেলে ডায়েটে দই রাখুন।  দই খেলে পেট পরিষ্কার থাকে। দইয়ের ক্যালসিয়াম কোলনের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে, অন্ত্রেও উপকারি ব্যাক্টেরিয়া নিঃসরণ করে। কোলাইটিস রোগে দই ওষুধ হিসেবে কাজ করে।  দইয়ের ব্যাক্টেরিয়া শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স অ্যাবজর্ব করতে সাহায্য করে ভিটামিন বি-১২ রক্তকোষের গঠনে সাহায্য করে। দই এই ভিটামিন তৈরিতে সাহায্য করে। যারা আমিষ খান তারা খাবারের মাধ্যমে সহজেই এই ভিটামিন পান নিরামিষভোজিরা দইয়ের মাধ্যমে এই ভিটামিন পেতে পারেন। দইতে আছে প্রাণিজ প্রোটিন মানে প্রথম শ্রেণীর প্রোটিন। দইয়ে পাওয়া যায় অত্যাবশক অ্যামিনো অ্যাসিড। দুধের প্রোটিন থেকে দইয়ের প্রোটিন সহজে হজম হয়। খাওয়ার ১ ঘণ্টা পর দুধের মাত্র ৩২ শতাংশ যেখানে হজম হয়, সেখানে দইয়ের ৯০ শতাংশ হজম হয় তাই গরমে বাচ্চা ও বয়স্কদের জন্য দই উপযোগী। দই রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হাইড্রোলিক অ্যাসিড, পেপসিন ও রেনিন নিঃসরন করে দই পেটের গ্যাস কমায়। ডায়রিয়া ও কনস্টিপেশনের সমস্যা কমায়। সালাড, স্যান্ডউইচে মেনোনিজের বদলে দই ব্যবহার করুন দইয়ে ক্যালোরি, ফ্যাট, কোলেরস্টরল কম। তাই গরমে খেতে পারেন দইয়ের ঘোল, রায়তা। প্রতিদিন ডায়েটে কিছুটা খেলে প্রেমাচিওর এজিং, জন্ডিস, হেপাটাইটিস প্রতিরোধ করে।   শত শত উপকারী উপাদানে ভরপুর দই। তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত দই খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম