ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

থানায় স্থাপিত সার্ভিস ডেস্কের কার্যক্রম মনিটরিং হবে

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২২,  3:59 PM

news image

প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় সার্ভিস ডেস্কের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা, রেঞ্জ ও পুলিশ সদর দপ্তর পর্যায়ক্রমে মনিটরিং করবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ধর্ষণ, নির্যাতন অথবা অপরাধের শিকার নারীরা নিঃসংকোচে দেশের প্রতিটি থানায় স্থাপিত নতুন সার্ভিস ডেস্কে কর্মরত নারী পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করতে পারবেন। যা ঘটনার রহস্য উন্মোচনে সহায়ক হবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলাদেশের একজনও গৃহহীন থাকবে না। এ লক্ষ্য পূরণে সরকার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাংলাদেশ পুলিশ গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় দেশের ৫১৯টি থানায় ৫২০টি বাড়ি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন,

মুজিববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালুর মাধ্যমে দেশের জনগণের কল্যাণের জন্য আরেকটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্ভিস ডেস্ক স্থাপন সম্পন্ন করেছে। ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের (উপ-পরিদর্শক) নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষের শুরু (জানুয়ারি, ২০২০) থেকে এ সার্ভিস ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ ও ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে এ ডেস্ক থেকে সেবা দেয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশুসেবা প্রার্থীর জন্য হাইকোর্টের নির্দেশনা ও শিশু আইন-২০১৩ যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রতিবন্ধী সেবা প্রার্থীর ক্ষেত্রে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডি অথবা মামলা লিপিবদ্ধ হলে নিবিড়ভাবে তা তদারকি করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাশিত পুলিশ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম