ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালাল নারী আসামি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  11:51 AM

news image

রাজধানীর গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে খাদিজা আক্তার (১৮) নামে এক নারী আসামি পালিয়ে গেছেন। শনিবার (২৭ আগস্ট) রাতে ওই আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশ এখনও তাকে খুঁজে পায়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানান, গত ১৬ আগস্ট গুলশানের একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় খাদিজা। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

এ ঘটনায় মামলা হলে পুলিশ ২৬ আগস্ট গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। পরদিন রাতে খাদিজা টয়লেটে যাওয়ার কথা বলে জানান। পরে তাকে থানার টয়লেটে নিয়ে গেলে তিনি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান। আবুল হাসান জানান, আসামি খাদিজাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আশা করি, খুব শিগগির তাকে ধরতে পারবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম