ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  7:16 PM

news image

থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় একটি বাস ব্রেক ফেল করে খাদে পড়লে অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য জানিয়েছে এএফপি। তিনটি দোতলা বাসে করে স্থানীয় সরকারের কর্মকর্তারা সফরে যাচ্ছিলেন। এ সময় রাজধানী ব্যাংককের পূর্বে প্রাচিনবুরি প্রদেশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, '১৭ যাত্রীকে ঘটনাস্থলে নিহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে অপর এক যাত্রী নিহত হন।' 'আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি জানিয়েছেন, পাহাড়ি এলাকা থেকে নিচে নামার সময় ব্রেক ফেল করলে বাসটি খাদে পড়ে যায়', যোগ করেন তিনি। বাসটিতে মোট ৪৯জন আরোহী ছিলেন। জীবিতদের দুইটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সড়ক নিরাপত্তার মানদণ্ডে থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান মতে, প্রতি বছর দেশটিতে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। অনিরাপদ পরিবহন ও চালকদের অদক্ষতাই এর পেছনে মূল কারণ। সর্বশেষ অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম