ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

থাইল্যান্ডে বন্যায় ভেঙে গেছে ৩৫টি বাঁধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  1:16 PM

news image

মৌসুমি ঝড়ের প্রভাবে বন্যা কবলিত হয়েছে থাইল্যান্ডের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল। শনিবার (১৪ আগস্ট) ৩৫টি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী ৩০টি জেলা। খবর ব্যাংকক পোস্টের। ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেখা দিয়েছে এ বিপর্যয়। বাঁধ ভেঙে এলাকাগুলোতে কমপক্ষে ২ হাজার মিলিয়ন কিউবক মিটার পানি প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির পানি সম্পদ বিভাগ। এতে তলিয়ে গেছে কমপক্ষে হাজার দুয়েক ঘরবাড়ি। তবে হতাহত হয়নি কেউ। দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তা দিচ্ছে প্রশাসন। সরবরাহ করছে খাবার এবং সুপেয় পানি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ১২টি বাঁধ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসনগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম