ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৫,  11:09 AM

news image

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত মারা গেছেন। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান এবং এই দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত হবে এবং রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন। শনিবার থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, সাবেক রানি সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম