ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া সেই কিশোর ফুটবলারের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  3:57 PM

news image

থাইল্যান্ডের একটি গুহায় গিয়ে আটকে পড়ে আলোচনার জন্ম দিয়েছিল ১২ কিশোর ফুটবলার। ২০১৮ সালের ওই ঘটনায় উদ্ধার হওয়া আলোচিত এক কিশোর ফুটবলার দুয়াংপেচ প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছেন। েখবর বিবিসি’র। প্রমথেপের মৃত্যু কী কারণে হয়েছে তা স্পষ্ট নয়। তবে ১৭ বছর বয়সী এই কিশোর মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। গত বছরের শেষদিকে লেস্টারশায়ারের ব্রুক হাউস কলেজ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিলেন এই কিশোর।কোচের সঙ্গে ফুটবল টিম নিয়ে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় গিয়ে দুই সপ্তাহের বেশি সময়ের জন্য আটকা পড়েছিলেন প্রমথেপ। তিনি ওই ফুটবল টিমের অধিনায়ক ছিলেন।বন্যার পানিতে আটকা পড়ার ওই ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছিল। ওই উদ্ধার অভিযানের গল্প নিয়ে গত বছর নেটফ্লিক্সে ছয় পর্বের মিনি-সিরিজ রিলিজ হয়। প্রসঙ্গত, ২০১৮ সালের ওই ঘটনার সময় প্রমথেপের বয়স ছিল ১৩ বছর। তার সতীর্থদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। প্রায় ১০০ থাই ও বিদেশি ডুবুরি দুই সপ্তাহের চেষ্টায় তাদের উদ্ধার করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম