ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ত্রিশালে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:17 PM

news image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে মিলন মিয়া (২৪)। তিনি ভ্যানচালক ছিলেন। অপরজন ট্রাকচালকের সহকারী। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই বিকল ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানকে চাপা দেয়। পরে ভ্যানচালক ও ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম