ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ত্রিশালে পিকআপভ্যানের চাপায় দুই নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৩,  1:04 PM

news image

ময়মনসিংহের ত্রিশালে পিকআপভ্যানের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় ঢাকাগ্রামী দ্রুত গতির একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এসআই বিল্লাল হোসেন বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম