ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ত্রিপুরায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  2:04 PM

news image

ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চুরির সন্দেহে বাংলাদেশি এক নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া সাব-ডিভিশনের কমলনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

শুক্রবার রাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন তিনজন গরু চোরাকারবারি ত্রিপুরায় প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে তারা কমল নগর গ্রামের বাসিন্দা লিটন পালের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির মালিক ওই তিন বাংলাদেশির একজনকে আটক করেন। দু’জন সেখান থেকে পালিয়ে যান।  ত্রিপুরা পুলিশ জানিয়েছে, স্থানীয় একদল উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে  পুলিশ নিহত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম