ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ত্বকের আর্দ্রতায় রোজমেরি টি

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ জুন, ২০২৩,  8:47 AM

news image

শরীর ভালো রাখার জন্য আজকাল অনেকেই গ্রিন-টি পছন্দ করেন। অতিরিক্ত মেদ ঝরাতে কাজে লাগে এই চা। খেয়াল রাখে ত্বকেরও। তবে এই তালিকায় রয়েছে আরও এক ধরনের চা, যার নাম রোজমেরি টি। এই চায়ের মধ্যেও রয়েছে অনেক গুণ। আপনার ত্বক, চুল সর্বোপরি স্বাস্থ্যের খেয়াল রাখতেই সাহায্য করে রোজমেরি টি।

যেভাবে এই বিশেষ ধরনের চা আপনার খেয়াল রাখে জেনে নিন-

অ্যান্টিঅক্সিডেন্ট: প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রোজমেরি টি-এর মধ্যে। এই উপকরণ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। কোষের ক্ষয় হওয়া থেকে আটকায়। এর পাশাপাশি প্রদাহজনিত সমস্যা বা ইনফ্লেমেশনের সমস্যা কমায়। হজমশক্তি ভালো করে, বদহজমের সমস্যা কমায়: রোজমেরি টি হজমশক্তি ভালো করে এবং বদহজমের সমস্যা কমায়। ফলে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় না। এ ছাড়াও পেট ফাঁপার সমস্যা কমায়। সহজে খাবার হজম করতে সাহায্য করে এই চা। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ: রোজমেরি চা-এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এর ফলে আপনার অ্যাসিডিটি বা প্রদাহজনিত সমস্যা দূর হয়। এর ফলে শরীর সুস্থ থাকে। ভবিষ্যতে গ্যাসট্রিক বা আলসারের সম্ভাবনা কমে। বডি হাইড্রেশন: আপনার শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে রোজমেরি চা। অর্থাৎ শরীরে পানির ঘাটতি হতে দেয় না। এর ফলে ডিহাইড্রেশনের সমস্যা কমে। ত্বক আর্দ্র থাকে, রুক্ষ-শুষ্ক হয় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম