ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

তোপের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন শেবাচিম পরিচালক

#

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  3:48 PM

news image

ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম পরিচালকের পদত্যাগ করেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এসময়ে শিক্ষার্থীদের তোপের মুখে একটি পদত্যাগ পত্রেও স্বাক্ষর করেন এই চিকিৎসক।

এর আগে পরিচালকের পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিগত দিনে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন তিনি। সর্বশেষ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পরিচালক। আমরা মনে করি এই পক্ষপাতমূলক আচরণ নিয়ে তার এখানে দায়িত্ব পালনের দরকার নেই। এজন্য পরিচালকের পদত্যাগ দাবি নিয়ে তার কার্যালয়ে গেলে তিনি পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। ডা. এইসএম সাইফুল ইসলাম জানান, আমি এই বরিশালের সন্তান। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ ও ভালোবাসা আছে। তবে এখন থেকে পরিচালকের পদে আমি আর থাকবো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম