ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬,  11:07 AM

news image

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, আমরা তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি। এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে। এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এমন এক সময় তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণা এলো, যখন ইরান ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর আগে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে তেহরান সতর্ক করেছে। এ প্রেক্ষাপটে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী প্রত্যাহার করে নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম