ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

তেল ছাড়া যেভাবে রাঁধবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  4:30 PM

news image

খাবারের স্বাদ বাড়ায় কি তেলে? নাকি মসলায়? এ নিয়ে আছে বিতর্কও। অনেকে বলেন খাদ্যগুণ বা স্বাদ নির্ভর করে তেলে নয় বরং মসলায়। মসলা কষাতে তেলের পরিবর্তে ব্যবহার করুন পানি।

রইলো তেল ছাড়া রান্নার দুটি রেসিপি-

তেল ছাড়া বানান মিক্সড সবজি

উপকরণ: ফুলকপি ১টা, বাঁধাকপি অর্ধেক, ব্রুকলি ১টা, আলু আধা কেজি, গাজর ১০০ গ্রাম, মটরশুঁটি ৫০ গ্রাম, লবণ ২ চা চামচ, ধনেপাতা ১ মুঠি, কাঁচামরিচ ৫টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ।

প্রণালি: কপি, আলু, গাজর ও অন্যান্য সবজি কাটুন পাতলা করে। এবার ২ কাপ পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন। ২০ মিনিট পর সেসবের মধ্যে লবণ ও ধনেপাতা দিন। কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

তেল ছাড়া রান্না করুন মাছ ও বেগুন

উপকরণ: মাছ ২ টুকরা (যেকোনো), ১টি বেগুন, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, কাঁচামরিচ ফালি ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

প্রণালী: কড়াইতে আধা কাপ পানি দিয়ে তার সঙ্গে কাঁচামরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিন। এরপর সেসব ২-৩ মিনিট রান্না করুন। এরপর মাছ ও বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চুলার আগুন কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে গেলে চুলা বন্ধ করে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম