ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

তেল আবিবে আঘাত হানল হামাসের ক্ষেপণাস্ত্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২৩,  5:08 PM

news image

ইসরায়েলের তেল আবিবে আঘাত হানল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাত আল-মায়াদিন টিভি চ্যানেল সোমবার এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিক্ষেপ করা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ তেল আবিবে আঘাত হেনেছে। তেল আবিবের হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে। সোমবার গাজা থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম