ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তেলের দাম বাড়লেও সংকট কাটেনি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২,  7:20 PM

news image

ঈদের ছুটির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কম। তবে যে কয়জন তেলের জন্য বাজারে আসছেন দোকান ঘুরে কোথাও তেল পাচ্ছেন না। হঠাৎ সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় মরার ওপর খাড়ার ঘা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। বাড়তি দামেও বাজারে তেল পাচ্ছেনা ক্রেতারা। খুচরা ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঠিক না থাকায় বেশি দামেও তেল আনতে পারছে না তারা। যদিও ঈদের আগ থেকে খোলা বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল। আর দাম বৃদ্ধিকে যৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। মিল মালিকদের দাবি, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার কারণে দেশের বাজারেও মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, এখনও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাজারে আসেনি তেল। ফলে ঈদের আগে থেকে চলা সংকট থাকবে আরো কয়েকদিন। এছাড়া বৃহস্পতি, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মিলগুলোতে ডিও অর্ডার দেয়া সম্ভব হয়নি। তাই রোববার থেকে বাজারে নতুন দামের তেলের বোতল মিলতে পারে। এদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৫ মে) বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করার ঘোষণা দেয়। আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম