ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক

তেলের দাম ফের ১০০ ডলারের উপরে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৬,  5:03 PM

news image

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে তেলের দাম চড়তে শুরু করেছে। গতকাল সোমবার বড় পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবিসি জানায়, এশিয়ায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। আর নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলার হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা পাঁচদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে “খুবই ইতিবাচক” বলে অভিহিত করেন—এর প্রতিক্রিয়ায় তেলের দাম ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছিল। কিন্তু এখন বিনিয়োগকারীরা এই তথ্যকেও মাথায় রেখেছেন যে, তেহরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ফলে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম