ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তেলের ট্রলারে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:32 AM

news image

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি একটি ট্রলারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেন এনে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধ চারজনের নাম রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮) বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।  তিনি বলেন, বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে তাদেরকে আমাদের এখানে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে।  জানা গেছে, বুধবার জ্বালানি তেল ভর্তি ড্রাম নিয়ে ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যায় ত্রিশগোডাইন এলাকায় নদীতে হঠাৎ বিস্ফোরণ হয় ট্রলারটিতে। পরে প্রাথমিকভাবে দগ্ধদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম