ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৬,  5:30 PM

news image

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল (২০), রবিউল ওরফে হৃদয় (১৮), মহসিন (৩৫), মো. ইমন ওরফে জীবন (২০), মো. জহিরুল (৩০), মো. মানিক (২০), মো. রকিব (২০), মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮), মো. মামুন (২০), সায়েম মল্লিক (২৪), আব্দুর রহিম (১৯), নীরব (১৮), মো. তৌহিদ (৩০), মো. রানা ওরফে সোনা (২৪), মো. ছগির সাগীর শাকিল ওরফে গোরকা শাকিল (৫৪), মো. রাব্বী কালু (১৮), মো. নাজিম (৩৫), মো. তৌহিদুল ইসলাম তামিম (২২), মো. আল আমিন দাবাবু (২৩), মো. মানিক (৩৫), মো. বাদল (২৬), মো. রবিউল ইসলাম হৃদয় (২৫), মো. সুলতান মৃধা (৩২), মো. ইমন (২৬), মো. দুলাল মিয়া (৩৫), মো. রাসেল (৩২),

মো. সাইদ সরদার ওরফে সাহিদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে ওমর ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২), মো. নাহিদুল (২৫), মো. মারুফ (২২), মো. সাগর (২২), রিয়াজ হোসেন (২২), মো. সজিব (২৪), সিদ্দিক (২০), জিনিয়া (২৩), মো. শাকিল আহম্মদ খাঁন (৩০), মো. উজ্বল মিয়া (৩১), মেহেদী হাসান আবির, চন্দন (৩৫), মো. বকুল (৫০), জাহিদ হাসান (১৯), রহমত উল্লাহ (২২), মো. গোলাম কিবরিয়া (১৯), মো. সিয়াম-এ-নূর উৎস (২৭), মো. কামাল (৪৫), মাহবুবুর রহমান (৪১), মো. কালাম মোল্লা (৫২) এবং মো. ইয়াছিন আরাফাত (২৩)।

ডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা থেকে সাতজন, শেরেবাংলা নগর থানা থেকে সাতজন, মোহাম্মদপুর থানা থেকে ১৭ জন, আদাবর থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে চারজন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম