ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

তেজগাঁওয়ে মধ্যরাতে গাড়ি নিয়ে রেসিং, ঝরল প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  11:18 AM

news image

রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ফাঁকা সড়কে গাড়ি নিয়ে রেসিংয়ের সময় বেপরোয়া প্রাইভেটকার চাপায় রিকশা দুমড়ে-মুচড়ে প্রাণ গেল আরোহীর। এ ছাড়া মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেট কার চালক। দুর্ঘটনার পরই পালিয়ে যান তিনি। এ ঘটনায় হতাহত কারও পরিচয় এখনও শনাক্ত হয়নি। ঘাতক গাড়িটি নেয়া হয়েছে তেজগাঁও থানায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। দেখেছি, অনেক গতিতে গাড়িটি চলছিল। পরে দেখি, ওইদিকে দুইজন পড়ে আছে। আর এদিকে একজন পড়ে ছিল। পুলিশ জানিয়েছে, গাড়িতেও মিলেছে মদের বোতল। বেপরোয়া গতির ওই প্রাইভেটকারটি চাপা দেয় একটি রিকশা ও মোটরসাইকেলকে। আহত ৩ জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রিকশা আরোহী একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। তেজগাওঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে রিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজন আহন হন। চালককে ধরা যায়নি। যেহেতু গাড়ির নম্বর আছে, তাকে ধরার চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম