ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  12:54 PM

news image

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৬০) বছর। তার পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, গতরাতে নাখালপাড়ার বাবুল বাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান অনেক আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তিনি আরও বলেন, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম