ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তেজকুনিপাড়ায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩,  2:04 PM

news image

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর রুম থেকে জুলেখা (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার পরিদর্শক শাহ আলম। এর আগে শনিবার (২০ মে) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শাহ আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল অনেক বছর ধরে। তারা দুজনেই বিবাহিত। শনিবার রাতে জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢোকেন তারা। একপর্যায়ে জলিল জুলেখাকে গলা কেটে পালিয়ে যায়। তিনি জানান, হত্যাকাণ্ডের আগে শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ানবাজার ঘোরাঘুরি করেন ও আম কেনেন। জলিল পলাতক হলেও নিরাপত্তাকর্মী সিরাজ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম