ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২২,  11:03 AM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে বুধবার (১৬ নভেম্বর) একই সময়ে এখানে রেকর্ড হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জানা গেছ, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সকালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তবে চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে কমবে তাপমাত্রাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম