ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

তৃনমূলের অসুস্থ, ত্যাগী, অস্বচ্ছল, প্রবীন নেতা-কর্মীদের বাড়ী বাড়ী ছুঁটে চলছেন এমপি মহিব

#

২০ সেপ্টেম্বর, ২০২২,  10:58 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও তৃনমূলের অসুস্থ, ত্যাগী, অস্বচ্ছল, প্রবীন নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার প্রতিনিধি হয়ে খোঁজ খবর নিচ্ছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব। সোমবার তিঁনি দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে দলের ত্যাগী, প্রবীন, অস্বচ্ছল প্রবীন এসব সাবেক নেতাদের বাসায় গিয়ে তাঁদের খোঁজ খবর নেন। অস্বচ্ছল নেতাদের সুস্থতায় চিকিৎসা সহায়তা প্রদান সহ তাঁদের পরিবারের শিক্ষিত বেকার সদস্যদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দোগ নেয়ার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামীলীগ সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক,

সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ রনধীর দত্ত এর শারীরিক খোঁজ-খবর নিতে সোমবার তাঁর বাসায় ছুঁটে যান এমপি মহিব। এসময় রনধীর দত্তের চিকিৎসা সহায়তা সহ তার শিক্ষিত বেকার পুত্রের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দোগ নেয়ার বিষয়ে তাঁর পরিবারকে আশ্বস্ত করেন। এর আগে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুল মান্নান হাওলাদার, যিঁনি নিজের অর্থে প্রধানমন্ত্রীর নামে জমি কিনে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের অফিস করেন, তাঁর শারীরিক খোঁজ-খবর নিতে তাঁর বাসায় যান এমপি। প্রবীন এ অসুস্থ নেতা এমপিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এমপিকে তার গ্রামের বাড়ির দুই কিলোমিটার পাকা সড়ক নির্মান করে দেয়ার দাবী করলে এমপি মহিব প্রবীন এ নেতাকে সড়ক নির্মান করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: মনিরুল ইসলাম’র বাসায় গিয়ে তাঁর অসুস্থ পিতা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক বিএসসি শিক্ষক মো: আলতাফ হোসেন এর শারীরিক খোঁজ-খবর নেন। এসময় তাঁর সাথে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: ইউসুফ আলী বলেন, ’দলের অসুস্থ, ত্যাগী, অস্বচ্ছল, প্রবীন নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার প্রতিনিধি হয়ে খোঁজ খবর নিচ্ছেন এমপি মহোদয়। তিঁনি ব্যক্তিগত তহবিল ও তাঁর বরাদ্দ থেকে এ মানবিক উদ্দোগ নিয়েছেন। যা তাঁর নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙ্গাবালীতে অব্যাহত থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম