ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  10:50 AM

news image

আর মাত্র তিন দিন পরেই পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। কাতারের মরুর বুকে বিশ্ব আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ফলাফলের সঙ্গে সঙ্গেই শিরোপার লড়াইয়ে ফাইনালের দুই দল নির্ধারণ হয়ে গেছে। যেখানে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। আগামী শনিবার (১৭ ডিসেম্বর) দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

যেখানে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে ইতিহাস গড়া অ্যাটলাস লায়ন্স মরক্কো। চলতি বিশ্বকাপে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপে নিজেদের মধ্যকার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছিল দল দুটি। নকআউট রাউন্ডে শেষ ষোলোয় জাপান ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল লুকা মদ্রিচের দল। তবে প্রথম সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায়। অন্যদিকে নকআউট রাউন্ডে শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে হারানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমিরা। তবে সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে আফ্রিকার দেশটির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই দুই দল বিশ্বকাপের আগে অতীতে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ সালের প্রীতি টুর্নামেন্টের সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল। পরে ক্রোয়াটরা টাইব্রেকারে ৭-৬ গোলে পরাজিত করেছিল মরক্কোকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম