ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো পাথওয়ে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  8:27 PM

news image

কলাপাড়ার মহিপুরে তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে’র উদ্যোগে রবিবার দুপুরে মহিপুর থানা চত্ত্বরে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়াদের হাতে শীতবস্ত্র তুলে দেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার,

মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার ও পাথওয়ের মহিপুর থানা শাখার সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারী প্রমুখ। এসময় মহিপুর তৃতীয় লীঙ্গের সদস্যদের প্রধান লতা বলেন, পাথওয়ে দীর্ঘদিন ধরে আমাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। আমরা পাথওয়ে সংস্থার কাছে কৃতজ্ঞ। সংস্থাটি সবসময় সমাজের অবহেলিত এবং নিপিড়িত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম