ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিনপিং

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  11:53 AM

news image

তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং। রবিবার কমিটির প্রথম প্লেনারি সেশনে তাকে নেতা নির্বাচিত করা হয়। খবর সিনহুয়ার। ২০১২ সাল থেকেই চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন ৬৯ বছর বয়সী শি জিংপিং। ২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি। মাও জেদংয়ের পর শিকে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল শনিবার শেষ হয় কমিউনিস্ট পার্টির সম্মেলন

এদিকে, বিবিসি জানিয়েছে, চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাংহাই পার্টি প্রধান লি কিয়াং। লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে লি কিয়াংয়ের পাশাপাশি আরও জায়গা পেয়েছেন ঝাও লেজি, ওয়াং হুনিং, চাই কি, দিং জুএক্সিয়াং ও লি শি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম