ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

তৃতীয় দিনেও কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  10:06 AM

news image

কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (৩ জুলাই) সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়। টিকিটের জন্য অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়েছেন। টিকিট পেতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ টিকিট বিক্রির প্রথম দিন থেকে লাইনে দাড়িয়েও টিকিট পাননি। অনেকেই আবার ৩৫ ঘণ্টা ধরে লাইনেই আছেন। টিকিটপ্রত্যাশী কাশেম জানান, টিকিটের জন্য শনিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছি। কখন টিকিট পাব, জানি না। দাঁড়িয়ে বা বসেও সময় পার হয় না। তাই তাস খেলছি। এমন অবস্থা শুধু কাশেমেরই নয়, অধিকাংশ টিকিটপ্রত্যাশী পত্রিকা বা বই পড়ে কিংবা তাস খেলে সময় পার করছেন। উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম