ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তুরাগে নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  3:14 PM

news image

রাজধানীর তুরাগে সোনিয়া (৩১) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। সোনিয়া বরিশালের সদর উপজেলার কুন্দালপাড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের মেয়ে। তুরাগ থানার সুমনেরটেকের বি ব্লকের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এ বিষয়ে তুরাগ থানা র উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার ডিবিসি নিউজকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে সোনিয়া না মে ওই গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। উপপরিদর্শক আরও বলেন,

দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির অন্য ভাড়াটিয়া বিকেল সাড়ে ৫টার দিকে জানালা দিয়ে উঁকি দেয়।এ সময় তারা সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধা র করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। উপপরিদর্শক অনুজ সরকার আরও বলেন, সোনিয়া সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে, এ ঘটনায় কারও প্ররো চনা থাকতে পারে। মৃতের সঙ্গে থাকা মোবাইল অনুসন্ধান করে এবং পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম