ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৮ হাজার ছুঁই ছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:22 PM

news image

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা কমপক্ষে ৭ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। ‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২০ জন এবং আহত মানুষের সংখ্যা ২৬০০-এ পৌঁছেছে। গ্রুপটি বলেছে, হতাহতের সংখ্যা বাড়বে কারণ, ‘ধ্বংসস্তুপের নিচে শত শত পরিবার চাপা পড়া অবস্থায় রয়েছে’। হোয়াইট হেলমেট বলেছে, কঠিন পরিস্থিতির মধ্যে তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যেতে হচ্ছে। ৪০০টিরও বেশি ভবন ধসে পড়েছে, আংশিক ধসে পড়েছে ১৩০০ এর কাছাকাছি। সর্বশেষ তথ্যানুসারে, তুরস্কে কমপক্ষে ৫ হাজার ৮৯৪ জন নিহত হয়েছে এবং ৩৪ হাজার ৮১০ জন আহত হয়েছেন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে অন্তত ৮১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানচিত্র থেকে দেখা যাচ্ছে, এসব এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পের কারণে সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। দুই দেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লাখো মানুষ এখন খোলা আকাশের নিচে আছেন।  তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম