ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

তুরস্কে দাবানল নেভাতে গিয়ে নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৫,  11:19 AM

news image

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিসেহিরের কাছে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজন বনকর্মী এবং পাঁচজন উদ্ধারকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার। এর আগে, স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং তুরস্কের সংবাদমাধ্যম বারগুন জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। দাবানলটি শুরু হয় মঙ্গলবার সকাল থেকে, ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে। প্রবল তাপমাত্রা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়, এবং বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে। সংবাদমাধ্যম বারগুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় ২৪ জন কর্মী আগুনে আটকে পড়েন। এর মধ্যে ১০ জন নিহত হন এবং ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ ও এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে ফিরে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম