ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৪,  5:08 PM

news image

তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে একটি নৌকা ডুবে ৭ শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে বলা হয়, তুরস্কের কোস্টগার্ড ২২ জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ৭ জন শিশু রয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা রাতেই সংঘটিত হয়েছে। গোকসিয়াদার কাছে কাবাটেপেতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কাজে একটি প্লেন, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা ও ৫০২ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। গভর্নর ইলহামি আকতাস বলেন, তুর্কি কোস্টগার্ড কানাতালে প্রদেশের ইসেবাত শহরের উপকূল থেকে দুজনকে উদ্ধার করেছে। তারা নিজ থেকেই উপকূলে আসতে পেরেছেন। তুরস্কের কোস্টগার্ড জানায়, সপ্তাহের শুরু থেকে তারা অবৈধভাবে গ্রীসে যাওয়ার পথে শতাধিক মানুষকে বাধা দিয়েছে। এর মধ্যে শিশুরাও ছিল। গ্রীস অবৈধ অভিবাসী বোঝাই নৌকা ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে তুরস্ক। ২০২৩ সালের ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এথেন্সে ভ্রমণ করেন। এ সময় গ্রীসের সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যাপারে দুই দেশ সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। সূত্র : আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম