ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড়

তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারির গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  10:49 AM

news image

বান্দরবানের তমব্রু সীমান্তে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় র‌্যাবের এক কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের ভেতরে তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম