ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

তীব্র শীত আরও কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  12:57 PM

news image

ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। বেড়েছে শীতের তীব্রতাও। দেশের অনেক এলাকায় দিনে একবারও ঠিকমতো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে পরিস্থিতি এমন যেন ঘন কুয়াশার চাদর ঘিরে রেখেছে আশপাশ। তীব্র এই শীত কবে কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বরে এবার তেমন শীত না পড়লেও জানুয়ারিতে ঢাকাসহ সারাদেশেই দাপটে শীত। রাজধানীতে গড়ে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তীব্র শীতের সঙ্গে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন।  অনেকেই সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকেও বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তর বলছে, দমকা হাওয়া বা বৃষ্টি না নামলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা না সরলে রোদ এসে শীতের তীব্রতা কমাতে পারবে না। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ জমতে পারে এবং কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। এই বৃষ্টি চলতে পারে দু-তিন দিন। এরপর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারের আগে শীতের তীব্রতা কমার সম্ভাবনা খুবই কম বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের চার জেলা- রাজশাহী, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম