ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি!

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩,  4:55 PM

news image

এক সপ্তাহ ধরে সিলেট অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীত আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এদিকে, এই শীতেও সিলেট বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শুক্রবার সকালে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। পূর্বাভাসা বলা হয়- উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ৯টা থেকে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। অপরদিকে, রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বভাসে বলা হয়- সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সিলেটসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম