ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

তিস্তার পানি বিপদসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  11:58 AM

news image

গত তিন দিনের টানা বর্ষণ ও ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরের এ নদীর পানি। পানির চাপ মোকাবিলায় দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে একই নদীর কাউনিয়া সড়ক সেতু পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের অফিস সহকারী গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, মোগলহাট, কুলাঘাটের, বড়বাড়ি, কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার, কাকিনা ভোটমারী, পাটগ্রামের শ্রীরামপুর, পাটগ্রাম, বুড়িমারী, দহগ্রাম, জগৎবেড়, বাউরা, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, দুর্গাপুর, হাতিবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্না, গড্ডিমারী, বড়খাতা, সিংগিমারী, পাটিকাপাড়া ইউনিয়নগুলোতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এসব ইউনিয়নের নিচু এলাকাগুলো ইতোমধ্যে তলিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম