ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তিব্বতে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৫,  5:03 PM

news image

চীনের তিব্বত অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পার্বত্য অঞ্চলটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। খবর রয়টার্সের। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি। সিইএনসি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এ ভূমিকম্পের প্রভাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রবল কম্পন অনুভূত হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন অংশেও ভূকম্পনের তথ্য পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। এদিকে তিব্বতের স্থানীয় প্রশাসন বলছে, ১২৬ জনের প্রাণহানি ছাড়াও ভূমিকম্পে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে এখনও কাজ চলছে। তবে, দুর্গম এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে দুর্গম অঞ্চলটির অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম