ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্রলীগের ৭ জনকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  10:32 AM

news image

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের জিএসের উপর হামলা, মামলা ও ভিপি মুরাদসহ তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  চিঠিতে বলা হয়, প্রাথমিক তদন্তে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। এজন্য, সহ সভাপতি ফহিম হাসান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অর্ক, জেলা শাখার কর্মী ফরহাদ -২, নিয়ন ও ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগ শাখার কর্মী ফরহাদ-১ ও মুস্তাকিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম