ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

তিন লটে ৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  10:43 PM

news image

তিন লটে ৯০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। প্রতি লটে ৩০ হাজার টন সার ক্রয় করা হবে। এই তিন লটে সার ক্রয়ে সরকারের ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৪ লাখ টাকা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভায় বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই থেকে পঞ্চম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় এ সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অন্য একটি প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানিজ, সৌদি আরব থেকে ১৩তম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। এছাড়া, আরেকটি প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানিজ, সৌদি আরব থেকে ১৪তম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম