ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আল্লাহর বান্দা’ পরিচয় সবচেয়ে মর্যাদার আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের

তিন মোবাইল অপারেটরকে ২৫০০ কোটি টাকা পরিশোধ নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  12:26 PM

news image

দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’কে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে। মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব নিশ্চিত করেছেন। আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে কতদিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম