ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের

তিন মাস তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২২,  3:33 PM

news image

ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে আগামী তিন মাস তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই। সংগঠনটির কার্যালয়ে আজ সোমবার সকালে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন এ দাবি জানান। সভায় তেল আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই দাম সমন্বয় জরুরি। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘নির্ধারিত দামের বেশিতে তেল বিক্রি করলে সরকার ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তবে, কাউকে বিনা কারণে হয়রানি করলে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে এফবিসিসিআই।’ অতিরিক্ত মুনাফা লাভের আশায় তেল মজুদ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘কাল যদি নতুন প্রাইস (মূল্য) আসে, নতুন প্রাইস ইমপ্লিমেন্ট হবে। নতুন প্রাইস করার (মূল্য নির্ধারণ) জন্য আমরাও সুপারিশ করব। এ ছাড়া আগামী তিন মাসের জন্য ভ্যাট প্রত্যাহার করতে সরকারকে জোর দাবি জানাব।’ দেশে বর্তমানে যে পরিমাণ তেল মজুদ রয়েছে, তাতে আসছে রমজান পর্যন্ত কোনো ঘাটতি হবে না বলেও জানান ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম