ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার খড়গ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩,  12:46 PM

news image

মিয়ানমারের জান্তা সরকারের অধিভুক্ত বর্ডার গার্ড ফোর্সের (বিজিএফ) কর্নেল সাও চিত থু এবং ক্যাসিনোর শহর হিসেবে পরিচিত কারেন রাজ্যের বিতর্কিত শ্বে কোক্কোর ক্যাসিনো প্রকল্পে জড়িত দুজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার, জোরপূর্বক শ্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে পড়া অন্য দুজন হলেন, চীনা বিনিয়োগকারী শি ঝিজিয়াং এবং কর্নেল সাও মিন মিন ও। তারা দুজনেই বিজিএফ দ্বারা পরিচালিত চিত লিং মায়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। চীনা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা, মানবপাচার, অনলাইন প্রতারণা, জুয়া ও অন্যান্য অপরাধের জন্য শ্বে কোক্কোর ক্যাসিনো প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কুখ্যাত হয়ে উঠেছে। এই প্রকল্প সাও চিত থু ও তার সীমান্তরক্ষী কর্মীদের আয়ের প্রধান উৎস।  চীনা বিনিয়োগকারী শি ঝিজিয়াং গত বছরের আগস্টে ব্যাংকক থেকে গ্রেপ্তার হন। আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়াও তিনি কম্বোডিয়াতে বিতর্কিত মেগা প্রজেক্ট হাতে নিয়েছিলেন। বিজিএফ জানিয়েছে, সে গ্রেপ্তার হওয়ার পর ওই প্রজেক্টের কাজ থেমে গেছে। এই গোষ্ঠীটি কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে পাচারের ব্যাপক অভিযোগ আনা হয়।  যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক বিবৃতিতে বলেন, আমরা কোনো অপরাধকে মেনে নেব না, প্রত্যেক মানুষেরই নিরাপদভাবে বাঁচার অধিকার আছে।  সূত্র: দ্য ইরাবদি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম